আসামির দায়ের কোপে পুলিশ সদস্যের হাতের কব্জি বিচ্ছিন্ন আসামির দায়ের কোপে পুলিশ সদস্যের হাতের কব্জি বিচ্ছিন্ন – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

আসামির দায়ের কোপে পুলিশ সদস্যের হাতের কব্জি বিচ্ছিন্ন

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৫ মে, ২০২২
  • ২৫০ সময় দর্শন

চট্টগ্রামের লোহাগাড়ায় আসামির ধারালো দায়ের কোপে জনি খান নামের এক পুলিশ কনস্টেবলের হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া আরেক পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার (১৫ মে) সকাল ১০টার দিকে লোহাগাড়া থানার পদুয়া ইউনিয়নের লালারখিল এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় পুলিশ কনস্টেবলে জনি খানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর হামলাকারী কবির আহমদ পালিয়ে গেছেন।

এ বিষয়ে কথা বলতে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমানের মোবাইলে বেশ কয়েকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তবে তিনি বিষয়টি চট্টগ্রাম জেলা পুলিশ সুপারকে লিখিতভাবে জানিয়েছেন বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। এরই মধ্যে কবির আহমদকে ধরতে বেশ কয়েক স্থানে সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। তবে তাকে এখনো গ্রেফতার করতে পারেনি।

এ বিষয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমান বলেন, সকালে নিয়মিত মামলার আসামি ধরতে গেলে লালারখিল এলাকায় আসামিপক্ষের লোকজন হামলা চালান। এতে কনস্টেবল জনি ও শাহাদাত আহত হন। জনির বাম হাতের কব্জি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শাহাদাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর