নলছিটিতে আগুনে কেড়ে নিল দিনমজুরের মাথা গোজার ঠাই নলছিটিতে আগুনে কেড়ে নিল দিনমজুরের মাথা গোজার ঠাই – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

নলছিটিতে আগুনে কেড়ে নিল দিনমজুরের মাথা গোজার ঠাই

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১৮ মে, ২০২২
  • ১৮৪ সময় দর্শন

আগুন কেড়ে নিল দিনমজুর ইউসুফের মাথা গোঁজার শেষ সম্বলটুকুও

নিজস্ব প্রতিবেদক :::আগুনে পুড়ে ঘরের শেষ চিহ্নটুকুও আর নেই। যেখানটায় ঘর ছিল সেখানেই পড়ে আছে ছাই। মাটিতে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে আধা পোড়া চাল, পেঁয়াজ, রশুন ও আলু। সর্বস্ব হারিয়ে ঘরের আসেপাশে দিশাহারা হয়ে ঘুরে বেড়াচ্ছেন দিনমজুর মো. ইউসুফ আলী। রাতের আঁধারে আগুনে পুড়ে গেছে তাঁর সাজানো সংসার। পুড়ে যাওয়া ঘরের কোনো জিনিস ব্যবহার করার মতো অবস্থায় নেই। পরিবার নিয়ে এই ঘরে থাকতেন ইউসুফ। এখন কোথায় যাবেন দিশা খুঁজে পাচ্ছেন না তিনি।

গত সোমবার ( ১৬ মে ) রাত আনুমানিক ১১ টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের দিনমজুর মো. ইউসুফ আলীর বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তের স্বজনদের সূত্রে জানা যায়, সারাদিন দিনমজুরের কাজ শেষে রাতে মশার কয়েল জ্বালিয়ে ঘুমাচ্ছিলেন ইউসুফ ও তাদের পরিবারের লোকজন । কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে সমস্ত ঘরে। স্থানীয়দের প্রাণপণ চেষ্টায়ও রক্ষা হয়নি ঘরটি।

দিনমজুর মো. ইউসুফ আলী বলেন, “আমি পেশায় একজন দিনমজুর। সারাদিন মানুষের বাড়িতে কাজ করে যা পাই সন্ধ্যায় তা দিয়ে বাজার করে বাড়িতে ফিরি। অনেক কষ্টে আমাদের সংসার চলে। সারাজীবন শ্রম বেঁচে পরিবার নিয়ে মাথা গোঁজার জন্য এই ঘরটা তৈরি করেছিলাম। খেয়ে না খেয়ে কিছু মালামাল বানিয়ে ছিলাম। হঠাৎ আগুন আমার সবকিছু পুড়িয়ে ছাই করে দিয়ে গেল। আমি সর্বশান্ত হয়ে গেলাম। কি খাব, পরিবারের লোকজন নিয়ে কোথায় থাকবো কিছুই বুঝে উঠতে পারছিনা। আমি সকলের কাছে সহযোগিতা কামনা করছি। ”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর