নলছিটিতে ২ দিনব্যাপী শিশু মেলার উদ্বোধন নলছিটিতে ২ দিনব্যাপী শিশু মেলার উদ্বোধন – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

নলছিটিতে ২ দিনব্যাপী শিশু মেলার উদ্বোধন

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ২৭৯ সময় দর্শন

মিলন কান্তি দাস নলছিটি,ঝালকাঠি।। নলছিটিতে জেলা তথ্য অফিসের আয়োজনে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্পের আওতায় ২ দিনব্যাপী শিশু মেলার আয়োজন করা হয়েছে।
২৪ মে মঙ্গলবার সকাল ১১টায় মেলার শুভ উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো: জোহর আলী।

মেলা উপলক্ষে একটি বর্নাঢ্য র‌্যালী পৌর চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে পৌর মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: জোহর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভুুমি) মাছুমা আক্তার,নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মু: আতাউর রহমান।
অনুষ্ঠাণ সঞ্চালনায় করেন জেলা তথ্য অফিসার মো. আহসান কবির। মেলায় পৌরসভা এলাকার মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় গুলোর শতাধিক ছাত্রছাত্রী অংশ গ্রহন করে। মেলা চলবে আগামী কাল ২৫ মে বুধবার পর্যন্ত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর