বরিশাল বামরাইলে বাস নিয়ন্ত্রন হারিয়ে নিহত ১০ বরিশাল বামরাইলে বাস নিয়ন্ত্রন হারিয়ে নিহত ১০ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

বরিশাল বামরাইলে বাস নিয়ন্ত্রন হারিয়ে নিহত ১০

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৯ মে, ২০২২
  • ২৪৯ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক:::বরিশালের বামরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসের দশজন যাত্রী নিহত হয়েছেন।এদের মধ্যে নারী ও শিশু রয়েছে।এ সময় আরও ২০ বাসযাত্রী আহত হয়েছেন।

রোববার (২৯ মে) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইল এলাকায়  এ দুর্ঘটনা ঘটে। উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা থেকে যাত্রী নিয়ে শনিবার রাতে ভান্ডারিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে যমুনা লাইন পরিবহনের একটি বাস। উজিরপুরের সানুহার এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে শিশু ও নারীসহ আট যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০-২৫ জন। নিহত ও আহতদের তাৎক্ষনিক নাম জানা যায়নি। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাড়িটি উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। বরিশাল ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মো. জাহাঙ্গীর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের গৌরনদী ও উজিরপুর থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে।

উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রণব রায় শুভ বলেন, দুর্ঘটনায় নিহতদের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। এ ছাড়া আহত ৫-৬ জনের চিকিৎসা চলছে এ হাসপাতালে।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর