বরিশালে সাংবাদিক অপহরণ চেষ্টায় ব্যবহৃত গাড়িটি জব্দ বরিশালে সাংবাদিক অপহরণ চেষ্টায় ব্যবহৃত গাড়িটি জব্দ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

বরিশালে সাংবাদিক অপহরণ চেষ্টায় ব্যবহৃত গাড়িটি জব্দ

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ১৯১ সময় দর্শন

গ্রেফতার নেই কেউ 

নিজস্ব প্রতিবেদক:: সময় টেলিভিশনের বরিশাল ব্যুরোপ্রধান অপূর্ব অপুকে অপহরণচেষ্টায় ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করেছে পু‌লিশ।নগরীর জর্ডন রোড এলাকার এক‌টি ভবনের গ্যারেজ থেকে শুক্রবার দুপুরে গাড়ি‌টি জব্দ করা হয়।

ব‌রিশাল মহানগর গোয়েন্দা পু‌লিশের প‌রিদর্শক হ‌রিদাস নাগ বলেন, ‘প্রাইভেট কা‌রটি ভাড়ায় চালিত ছি‌ল। গা‌ড়ির মালিকের বাসার গ্যারেজ থেকেই এটি জব্দ করা হয়েছে। তবে সাংবা‌দিকের ওপর হামলা ও অপহরণচেষ্টায় জ‌ড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়‌নি।

রোববার বিকেলে নগরীর শীতলাখোলা এলাকার মুমী‌তু ক‌মিউ‌নি‌টি সেন্টারের সামনে অপুর ওপর হামলা চালিয়ে তাকে অপহরণের চেষ্টা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় এদিন রাতেই কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতপরিচয় পাঁচ থেকে সাতজনকে আসামি এক‌টি মামলা করেন অপু।পরে বৃহস্পতিবার রাতে পটুয়াখালী জেলার মহিপুর থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

ব‌রিশাল মহানগর পু‌লিশের অ‌তি‌রিক্ত ক‌মিশনার এনামুল হক বলেন, ‘নিউজসংক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা আগেও ঘটেছে। এই হামলা কেন ঘটেছে, সে‌টি অনুসন্ধান চলছে।’

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর