কলাপাড়ার পুকুর থেকে সাংবাদিকের রক্তাক্ত লাশ উদ্ধার কলাপাড়ার পুকুর থেকে সাংবাদিকের রক্তাক্ত লাশ উদ্ধার – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

কলাপাড়ার পুকুর থেকে সাংবাদিকের রক্তাক্ত লাশ উদ্ধার

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৬ জুন, ২০২২
  • ১৮৪ সময় দর্শন

পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের নিজ বাড়ির পুকুর থেকে আবু জাফর প্রদীপ (৩৮) এক সংবাদিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি দুই সন্তানের জনক ছিলেন। রোববার মধ্যরাতে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত প্রদীপ পেশায় দলিল লেখক ও গণকণ্ঠ নামে একটি পত্রিকায় কলাপাড়া উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। প্রদীপ রজপাড়া গ্রামের মৃত খালেক পাহোলানের ছেলে। তার প্রমি আক্তার (১২) এবং আলবি (৩) নামে দুটি সন্তান রয়েছে।

নিহতের স্ত্রী জিনিয়া আক্তার জানান, পারিবারিক বিরোধ নিয়ে প্রদীপের সঙ্গে ভাইয়ের বিরোধ ছিল। এ নিয়ে কয়েকদিন ধরেই তাদের মধ্যে উত্তেজনা চলছিল। এছাড়া ইটভাটার ব্যবসা নিয়েও প্রতিপক্ষের সঙ্গে বিরোধ চলছিল। এ কারণে তাকে হত্যার করে লাশ পুকুরে ফেলে দেওয়া হয়েছে। তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কলাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম জানান, প্রদীপের পেটে ও হাতে ধারালো অস্ত্রের কোপের ক্ষতচিহ্ন রয়েছে। রাত দেড়টার পর মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করেন। তারা মরদেহ উদ্ধার করে সোমবার সকালে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর উদ্যোগ নিয়েছেন। কি কারণে তাকে হত্যা করা হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর