গৌরনদীতে ডাকাতি প্রস্তুতিকালে ৪ ডাকাত আটক গৌরনদীতে ডাকাতি প্রস্তুতিকালে ৪ ডাকাত আটক – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

গৌরনদীতে ডাকাতি প্রস্তুতিকালে ৪ ডাকাত আটক

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ১৮৬ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক::::বরিশালের গৌরনদীতে ডাকাতদলের সাথে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। পুলিশ এ সময় ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। রোববার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। গৌরনদী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে- রোববার রাত সাড়ে ১২টার দিকে ১০-১২ জনের একটি সশস্ত্র ডাকাতদল উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ভুরঘাটা এলাকার পান বরজের ভেতরে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সূত্রে এ খবর জানতে পেরে গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেনের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশ বরজটিকে চারদিক থেকে ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল এ সময় গুলি ছুঁড়লে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। গোলাগুলির মধ্যে ডাকাতদলের অধিকাংশ সদস্য পালিয়ে গেলেও পুলিশ সেখান থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেপ্তার করে। ডাকাতদের কাছ থেকে পুলিশ এ সময় ৫ রাউন্ড গুলিভর্তি একটি পাইপগান, রামদা, চাইনিজ কুড়াল, রেঞ্চ, ঘরভাঙা ও জানালার গ্রিল কাটার সরঞ্জামাদি, হাত-পা বাঁধার গামছা উদ্ধার করে।

গৌরনদী থানা পুলিশের ওসি মো. আফজাল হোসেন জানান, বন্দুকযুদ্ধের সময় পুলিশ আত্মরক্ষার্থে ১০ রাউন্ড গুলি ছুড়েছে। গ্রেফতার ডাকাতদের বিরুদ্ধে বরিশাল ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা জেলার বিভিন্ন থানায় অসংখ্য ডাকাতির মামলা বিচারাধীন রয়েছে।তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর