মেইল পাঠিয়ে পদত্যাগ করলেন গোতাবায়া মেইল পাঠিয়ে পদত্যাগ করলেন গোতাবায়া – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

মেইল পাঠিয়ে পদত্যাগ করলেন গোতাবায়া

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ১৯১ সময় দর্শন

অনলাইন ডেস্ক::: গোতাবায়া রাজাপাকসে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টের স্পিকারের কাছে ইমেল পাঠিয়ে পদত্যাগ করেন গোতাবায়া। টাইমস অব ইন্ডিয়া এমন তথ্য প্রকাশ করেছে।

একটি সূত্র থেকে জানা গেছে, শ্রীলঙ্কান পার্লামেন্টের স্পিকারের কার্যলয় থেকে বলা হয়েছে যে গোতাবায়ার পদত্যাগের বিষয়টি তখনই ঘোষণা করা হবে যখন তা সংবিধান অনুসারে সম্পন্ন হবে। তবে এ বিষয়টি এখনও পরিষ্কার নয় যে তিনি সিঙ্গাপুরে অবতরণ করেই ইমেলে করে পদত্যাগপত্র পাঠিয়েছেন কিনা। এছাড়া ইমেলে করে পাঠনো এ পদত্যাগপত্র গ্রহণ করা হবে কিনা তাও স্পষ্ট নয়।

এর আগে বুধবার তিনি পদত্যাগ করবেন বলে জানিয়েছিলেন। কিন্তু, ওই দিন তিনি পদত্যাগ করেননি। এরপর মালদ্বীপে পালিয়ে গিয়েছিলেন গোতাবায়া। বৃহস্পতিবার তিনি সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে উঠেন। এরপর ওই বিমানে করে তিনি এবং তার স্ত্রী সিঙ্গাপুরে যান। ধারণা করা হচ্ছে, রাজাপাকসে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট থাকার সময় যেকোনো বিচারিক কার্যক্রম থেকে মুক্ত ছিলেন। এ কারণে তাকে গ্রেফতার করা যেত না। এ সুবিধা নিয়ে তিনি দেশত্যাগ করেছেন। কারণ, নতুন সরকারের শাসন শুরু হলে তিনি গ্রেফতার হতে পারতেন।

তবে বিভিন্ন সূত্র শ্রীলঙ্কান প্রেসিডেন্টের পরবর্তী ভ্রমণের ব্যাপারে প্রকাশিত গনমাধ্যমের প্রতিবেদনকে অস্বীকার করেছে। তবে মালদ্বীপে তার পালিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের সাথে আলোচনা করেছেন বলে জানা গেছে।

অভিযোগ করা হচ্ছে যে তার সরকারের অব্যবস্থাপনার জন্য দেশটিতে অর্থনৈতিক সংকট দেখা দেয় এবং এরপর শুরু হয় ব্যাপক বিক্ষোভ।

গত সপ্তাহে হাজার হাজার বিক্ষোভকারী শ্রীলঙ্কান প্রেসিডেন্টের বাসভবনে হামলা করলে তিনি মালদ্বীপে পালিয়ে যান। এখন তিনি বিদ্রোহ থেকে বাঁচতে বিভিন্ন দেশে পালিয়ে বেড়াচ্ছেন।

সূত্র : টাইমস অব ইন্ডিয়াi

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর