বরিশালে গায়ে আগুন দিয়ে কিশোরীর আত্নহত্যা বরিশালে গায়ে আগুন দিয়ে কিশোরীর আত্নহত্যা – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

বরিশালে গায়ে আগুন দিয়ে কিশোরীর আত্নহত্যা

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ১৯৪ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশালের গৌরনদীতে প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় ইমাম হোসেন (২২) নামের এক কলেজছাত্র শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার বেলা ১১টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ইমাম হোসেন উপজেলার সরিকল ইউনিয়নের পশ্চিম হোসনাবাদ গ্রামের প্রবাসী আনোয়ার হোসেন ব্যাপারীর ছেলে। তিনি হোসনাবাদ নিজাম উদ্দিন কলেজের ছাত্র ছিলেন।

সরিকল ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য জয়নাল আবেদীন ব্যাপারী জানান, রাজধানী ঢাকার একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল কলেজছাত্র ইমামের। প্রেমিকার বাবার আর্থিক অবস্থা তাদের থেকে ভালো ছিল। এ কারণে মেয়ের বাবা তাদের প্রেমের সম্পর্ক মেনে নেয়নি। ওই মেয়ের বাবা তার মেয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বলেছিলেন ইমামকে।

এ নিয়ে দুইদিন আগে ইমামের সঙ্গে তার মায়ের ঝগড়া বাধে। ইমাম তার মায়ের সঙ্গে খারাপ আচরণ করেন। এ কারণে ইমাম মানসিকভাবে ভেঙ্গে পড়েছিলেন। শুক্রবার দুপুরে নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ইমাম হোসেন। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. ফোরকান হোসেন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রস্তুতি চলছে।’

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর