সিগন্যালে নাম-ঠিকানা লিখে ট্রেনের নিচে যুবকের ঝাঁপ সিগন্যালে নাম-ঠিকানা লিখে ট্রেনের নিচে যুবকের ঝাঁপ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

সিগন্যালে নাম-ঠিকানা লিখে ট্রেনের নিচে যুবকের ঝাঁপ

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ২১২ সময় দর্শন

চুয়াডাঙ্গায় সিগন্যালে নাম-ঠিকানা লিখে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কাটা পড়েছেন তাপস হালদার (৩৪) নামে এক যুবক।মঙ্গলবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের কাছে রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।নিহত তাপস হালদার চুয়াডাঙ্গা পৌর এলাকার মালোপাড়ার সুবল হালদারের ছেলে। তিনি শহরের বড়বাজার এলাকায় একটি সাইকেল স্ট্যান্ডে কাজ করতেন।

পুলিশ জানায়, বিকেল ৫টার দিকে কাজ শেষে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের দিকে আসেন তাপস। স্টেশনের কাছের একটি সিগন্যালে নিজের নাম-ঠিকানা ও মোবাইল নম্বর লেখেন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা থেকে দর্শনাগামী মালবাহী ট্রেনের নিচে ঝাঁপ দিলে কাটা পড়েন তিনি।

এদিকে, তাপসের পরিবারের দাবি, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার চিকিৎসা চলছিল।চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মাসুদ রানা বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে। ওই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর