বাস-লঞ্চের ভাড়া কত বাড়তে পারে বাস-লঞ্চের ভাড়া কত বাড়তে পারে – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

বাস-লঞ্চের ভাড়া কত বাড়তে পারে

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ১৬৮ সময় দর্শন

জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধির পর বাস ও লঞ্চে ভাড়া প্রতি কিলোমিটারে কত বাড়তে পারে তার একটি ধারণা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে ধারণা দেয় মন্ত্রণালয়। এতে বলা হয়, প্রতি কিলোমিটারে বাসভাড়া সর্বোচ্চ ২৯ পয়সা আর লঞ্চে ৪২ পয়সা বাড়তে পারে।

অন্যদিকে বর্তমানে সিটি এলাকায় ৫২ আসনের বাসে প্রতি কিলোমিটারে একজন যাত্রীর ভাড়া ২ টাকা ১৫ পয়সা। এখন প্রতি কিলোমিটারে ২৮ পয়সা ভাড়া বাড়লে নতুন ভাড়া হবে ২ টাকা ৪৩ পয়সা। অর্থাৎ প্রতি কিলোমিটারে ভাড়া বাড়বে ১৩ দশমিক ১৬ শতাংশ।

এদিকে লঞ্চ ভাড়ার বর্তমান হিসাব অনুযায়ী, প্রতি কিলোমিটারে একজন যাত্রীর বর্তমান ভাড়া ২ টাকা ১৯ পয়সা। প্রতি কিলোমিটারে ৪২ পয়সা বাড়ানো হলে নতুন ভাড়া হবে ২ টাকা ৬২ পয়সা। অর্থাৎ সে হিসাবে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়বে ১৯ দশমিক ১৮ শতাংশ।শনিবার রাতে হঠাৎ করেই সরকার জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণ বাড়ানোর ঘোষণা দেয়।

জ্বালানি মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, এখন থেকে ডিজেলের দাম হবে প্রতি লিটার ১১৪ টাকা, যা এত দিন ৮০ টাকা ছিল। কেরোসিনের দামও একই হারে বাড়ানো হয়েছে। নতুন দাম ডিজেলের সমান, অর্থাৎ ১১৪ টাকা। অর্থাৎ ডিজেল ও কেরোসিনের ক্ষেত্রে প্রতি লিটারে দাম বাড়ল ৩৪ টাকা।

অন্যদিকে পেট্রলের নতুন দাম প্রতি লিটার ১৩০ টাকা, যা এতদিন ৮৬ টাকা ছিল। অর্থাৎ পেট্রলের দাম প্রতি লিটারে বাড়ল ৪৪ টাকা। আর অকটেনের দাম লিটারপ্রতি ৮৯ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে। অর্থাৎ প্রতি লিটার অকটেনের দাম বাড়ল ৪৬ টাকা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর