গৌরনদীতে মুক্তিযোদ্ধাসহ সাতজনের কঙ্কাল চুরি গৌরনদীতে মুক্তিযোদ্ধাসহ সাতজনের কঙ্কাল চুরি – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

গৌরনদীতে মুক্তিযোদ্ধাসহ সাতজনের কঙ্কাল চুরি

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ১৭৯ সময় দর্শন

পারিবারিক নির্জন কবরস্থান থেকে বীর মুক্তিযোদ্ধারসহ সাতজনের কঙ্কাল চুরি হয়েছে। শুক্রবার দিবাগত রাতে এ খবর সর্বত্র ছড়িয়ে পরলে ব্যাপক তোলপাড় শুরু হয়। গ্রামের মানুষ ভিড় করছেন বিষয়টি দেখার জন্য। শনিবার সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামের মাঝি বাড়ির নির্জন পারিবারিক কবরস্থানে।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতের যেকোন সময় মাঝি বাড়ির পারিবারিক নির্জন কবরস্থান থেকে সাতজনের কঙ্কাল চুরি হয়েছে। এরমধ্যে পাঁচজন পুরুষ ও দুইজন নারী। ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য মামুনুর রশিদ মনু মোল্লা জানান, দুর্বৃত্তরা মাঝি বাড়ির পারিবারিক কবরস্থান থেকে সাতজনের কঙ্কাল চুরি করে নিয়েছে। এরমধ্যে রয়েছেন, চারবছর পূর্বে মারা যাওয়া বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মাঝি, আটবছর পূর্বে মারা যাওয়া মুন্নী বেগম, সাত বছর পূর্বে মারা যাওয়া মতু মাঝি, ছয় বছর পূর্বে মারা যাওয়া মিরাজ মাঝি, তিন বছর পূর্বে মারা যাওয়া আব্দুল লতিফ মাঝি ও চার মাস পূর্বে মারা যাওয়া রাশিদা বেগম।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর