বরিশালে ১১ বছর বয়সী এক শিশুর বাথরুমের ভিতর আত্নহত্যা বরিশালে ১১ বছর বয়সী এক শিশুর বাথরুমের ভিতর আত্নহত্যা – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

বরিশালে ১১ বছর বয়সী এক শিশুর বাথরুমের ভিতর আত্নহত্যা

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ১৯৮ সময় দর্শন

তারিকুল ইসলাম ::: বরিশাল নগরী রসুলপুর আলভি নামের ১১ বছর বয়সী এক শিশু বাথরুমের ভিতর আড়ার সাথে জাল পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ শনিবার দুপুর ২ টার দিকে নগরীর রসুলপুর এলাকায় ঘটনাটি ঘটে।নগরীর ৯ নং ওয়ার্ডস্থ রসুলপুর এলাকার জাকির হোসেনের ছেলে আলভি।

আলভির মা বলেন, দুপুর বেলা গোসল করে এসে ঘরের সামনে বসে কাঁদতে দেখেন। কিন্তু কেনো কাঁদছে তা জিজ্ঞেস করলে কোনো উত্তর দেয়নি। কিছুক্ষণ পড়ে আলভি বাথরুমে যায়, তার আসতে দেরি হওয়ায় তাঁকে ডাক দেই। কোনো সাড়াশব্দ না পাওয়ায় আমরা গিয়ে বাথরুমের পাশ থেকে ভিতরে দেখতে পাই। আড়ার সাথে জাল পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমার ডাক চিৎকার শুনে স্থানীয় ছুটে এসে আড়া থেকে নামিয়ে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক মৃত ঘোষণা করেন।

এবিষয়ে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজিমুল করিম বলেন, বিষয়টি শুনে ঘটনা স্থালে পুলিশ পাঠানো হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর