বরিশালে দুই পেট্রোল পাম্পেকে দেড় লাখ টাকা জরিমানা বরিশালে দুই পেট্রোল পাম্পেকে দেড় লাখ টাকা জরিমানা – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

বরিশালে দুই পেট্রোল পাম্পেকে দেড় লাখ টাকা জরিমানা

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ১৬৭ সময় দর্শন

 

নিজস্ব প্রতিবেদক:::বরিশালে পরিমাপে কারচুপি ও প্রতিশ্রুত পণ্য যথাযথাভাবে সরবরাহ না করার অপরাধে  নগরীর দুই পেট্রোলপাম্পকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়ার উপস্থিতিতে রোববার দুপুরে এই অভিযান চালানো হয়।

অভিযানে নির্ধারিত মাপের চেয়ে গ্রাহক প্রতি জ্বালানি তেল কম দেয়ায় মেসার্স ইসরাইল তালুকদার ফিলিং স্টেশনকে ৫০ হাজার ও মেসার্স কলেজ রোড ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া জানান, তিনটি পেট্রোলপাম্পে অভিযান চালানো হলে এরমধ্যে নগরীর কাশিপুর এলাকার সুরভী পেট্রোল পাম্পে সবকিছু সঠিকভাবে পাওয়া যায়। তবে পরিমাপে কারচুপি ও প্রতিশ্রুত পণ্য যথাযথাভাবে সরবরাহ না করার অপরাধে মেসার্স ইসরাইল তালুকদার এবং মেসার্স কলেজ রোড ফিলিং স্টেশনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর