পটুয়াখালীতে মোটরসাইকেল টমটম সংঘর্ষ বন কর্মকর্তা নিহত পটুয়াখালীতে মোটরসাইকেল টমটম সংঘর্ষ বন কর্মকর্তা নিহত – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

পটুয়াখালীতে মোটরসাইকেল টমটম সংঘর্ষ বন কর্মকর্তা নিহত

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ২২৮ সময় দর্শন

পটুয়াখালীর কলাপাড়ায় টমটমের (স্থানীয় ভাবে তৈরি) সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আবদুস সালাম (৫৫) নামে এক বন কর্মকর্তা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে তাঁর মৃত্যু হয়।নিহত আব্দুস সালাম পটুয়াখালী জেলার বাউফল উপজেলার দাসপাড়া এলাকার বাসিন্দা। তিনি আমতলী উপজেলা বন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে- বৃহস্পতিবার সন্ধ্যায় সালাম তার অফিসের কাজ শেষ করে মোটরসাইকেলে করে আমতলী থেকে কলাপাড়ার উদ্দেশে রওনা দেন। এ সময় ফোরলেন এলাকায় পৌঁছলে সড়কের ওপরে রাখা একটি টমটমের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি পড়ে গেলে তাৎক্ষনিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসাপতালে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর