নলছিটিতে প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা নলছিটিতে প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

নলছিটিতে প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৬ সময় দর্শন

মিলন কান্তি দাস নলছিটি,ঝালকাঠি // নলছিটিতে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী খোকন সিকদারের (৩৫) বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
২৩ সেপ্টেম্বর শুক্রবার সকালে ওই বিদ্যালয়ের একটি কক্ষে মেয়েটিকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে।
মেয়েটির ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দপ্তরি খোকন সিকদারকে আটক করে।
ধর্ষণচেষ্টাকারীকে আটক ও বিচারের দাবিতে জনতা বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়ক একঘণ্টা অবরোধ করে বিক্ষোভ মিছিল করে।
মেয়েটির পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের দপ্তরি খোকন সিকদার পঞ্চম শ্রেণির দুই ছাত্রীকে বিদ্যালয়ের একটি কক্ষে সকালে প্রাইভেট পড়ায়।
সকালে বিদ্যালয়ের একটি কক্ষের দরজা আটকে সে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তাদের চিৎকার শুনে লোকজন ছুটে এসে খোকন সিকদারকে বিদ্যালয়ের কক্ষের মধ্যেই আটক করে রাখে। খবর পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসে তাকে ছাড়িয়ে নিয়ে যায়।
এ ঘটনার বিচারের দাবিতে মেয়ে দুটির পরিবার ও স্থানীয় লোকজন বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়ক একঘণ্টা অবরোধ করে বিক্ষোভ মিছিল করে।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে বিচারের আশ্বাস দিলে জনতা অবরোধ তুলে নেয়।
নলছিটি থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান জানান, এ ঘটনায় মেয়ের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে।অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর