চিকিৎসায় নোবেল পেলেন সভন্তে পাবো চিকিৎসায় নোবেল পেলেন সভন্তে পাবো – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

চিকিৎসায় নোবেল পেলেন সভন্তে পাবো

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১৮২ সময় দর্শন

মানব বিবর্তন নিয়ে গবেষণার জন্য চিকিৎসায় নোবেল পুরস্কার পেলেন সুইডেনের জিনতত্ত্ববিদ সভন্তে পাবো। সোমবার নোবেল কমিটি তার নাম ঘোষণা করে।

নোবেল কমিটির ওয়েবসাইটে বলা হয়েছে, ২০২২ সালে চিকিৎসাবিজ্ঞান ও শরীরতত্ত্বে নোবেল পুরস্কার পেয়েছেন সুইডেনের জিনবিজ্ঞানী সভন্তে পাবো। বিলুপ্ত হোমিনদের জিনোম এবং মানবজাতির বিবর্তন বিষয়ে গবেষণার জন্য এ পুরস্কার দেওয়া হয়েছে পাবোকে।

অক্টোবরের প্রথম সোমবার থেকে ছয় দিনব্যাপী সারাবিশ্বের ছয়জন পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা হবে। সে হিসেবে আজ ঘোষণা করা হলো চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীর নাম।

এর মধ্যে আগামীকাল মঙ্গলবার পদার্থবিজ্ঞানে, বুধবার রসায়ন, এরপর যথাক্রমে ৬ অক্টোবর সাহিত্যে ও ৭ অক্টোবর শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করবে র‌য়্যাল সুইডিশ একাডেমি।

১০ অক্টোবর সোমবার অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে চলতি বছরের মোট ছয়টি শাখায় বিজয়ীদের নাম ঘোষণা।

নোবেল কমিটি এ’বছরের বিজয়ীদের সঙ্গে ২০২০ ও ২০২১ সালের বিজয়ীদেরও আগামী ডিসেম্বরে সুইডেনের স্টকহোমে নোবেল সপ্তাহে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে।

১৮৯৫ সালের নভেম্বর মাসে আলফ্রেড নোবেলের উইলের মাধ্যমে এ পুরস্কারের প্রবর্তন হয়। তার রেখে যাওয়া তিন কোটি সুইডিশ ক্রোনার দিয়েই শুরু হয় পদার্থ বিজ্ঞান, রসায়ন, চিকিৎসা বিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া। পরবর্তীকালে ১৯৬৮ সালে এই তালিকায় যুক্ত হয় অর্থনীতি। তবে পুরস্কার ঘোষণার আগেই মৃত্যুবরণ করেছিলেন আলফ্রেড নোবেল।

নোবেল পুরস্কার বিজয়ীরা একটি স্বর্ণপদক এবং ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনার (১ কোটি ১৪ লাখ ডলার) অর্থ পেয়ে থাকেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর