নলছিটিতে দীঘি থেকে লাশ উদ্ধার নলছিটিতে দীঘি থেকে লাশ উদ্ধার – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

নলছিটিতে দীঘি থেকে লাশ উদ্ধার

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ২৪২ সময় দর্শন

মিলন কান্তি দাস নলছিটি,ঝালকাঠি।।

নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের একটি দীঘি থেকে কবির নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
৮ অক্টোবর শনিবার সকাল ১০ টার দিকে ফয়রা গ্রামের মন্দিরা দীঘি থেকে কবির উদ্দিন হাওলাদার’র (৪০) লাশ উদ্ধার করা হয়।
কবির উদ্দিন সরমহল গ্রামের ফয়েজ আলী হাওলাদারের ছেলে। পেশায় একজন জেলে ছিলো কবির।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয়রা দীঘির পাড়ে গাছ কাটতে গেলে তার লাশ দিঘীতে ভাসতে দেখেন। খবর পেয়ে নলছিটি থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে নলছিটি থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান জানান, নিহত কবিরের লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের লোকজন চাইলে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর