নিজেকে দুর্নীতিমুক্ত রেখে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হবে – বিএমপি কমিশনার নিজেকে দুর্নীতিমুক্ত রেখে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হবে – বিএমপি কমিশনার – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২২ অপরাহ্ন

নিজেকে দুর্নীতিমুক্ত রেখে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হবে – বিএমপি কমিশনার

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২০
  • ৭১০ সময় দর্শন

আজকাল ডেস্ক : সততা, দেশপ্রেম, দক্ষতা সবকিছু প্রয়োগ করে নিজেকে দুর্নীতিমুক্ত রেখে বঙ্গবন্ধুর স্বপ্নের সত্যিকারের সোনার বাংলা গড়তে হবে। “শুধু মেধার স্বাক্ষর রাখলেই হবে না; রাষ্ট্রের উপকারে আসতে হবে।

আজ সোমবার (৩ আগস্ট) বরিশাল পুলিশ লাইন্সে বিএমপি কর্তৃক আয়োজিত ৩৮ তম বিসিএস এ সুপারিশকৃত বরিশাল জেলা অফিসারগণের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা স্মারক প্রদান শেষে উপস্থিত অফিসারবৃন্দ’র উদ্দেশ্যে এ কথা বলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান (বিপিএম- বার) ।তিনি বলেন, শুরুতেই নিয়ত যদি ভাল হয়, জনকল্যাণের হয়, তাহলে পুরোটা জীবন ইবাদতের শামিল হবে। আমরা পুলিশ, ক্রাইম নিয়ে কাজ করে দেখেছি, দুষ্কৃতিকারী চোর বাটপারদেরও প্রচুর মেধা আছে, কিন্তু তা সমাজ বা রাষ্ট্রের জন্য কোন কল্যাণ বয়ে আনে না।

নবাগত অফিসারদের উদ্দেশ্যে বিএমপি কমিশনার বলেন, আপনাদের এই সফলতার পিছনে শুধু মা বাবার অবদান নয়, অবদান রয়েছে এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের। যাদের ঘামের টাকায় পুষ্ট রাজ কোষাগার থেকে প্রত্যেকের জন্য ব্যয় হয়। তাই মা-বাবার প্রতি যেমন কর্তব্য রয়েছে, তেমনি দেশের মানুষের প্রতিও ঋণ কম নয়। পেশাদারিত্বের সাথে আন্তরিক হয়ে জনগণের ট্যাক্সের পয়সায় অর্জিত বেতন এর দায় শোধ করতে হবে।

তিনি বলেন, আর্থিক যশ-খ্যাতি কোন চূড়ান্ত সাফল্য নয়। দেশের স্বার্থে কর্মময় জীবন অনেক মূল্যবান ও সম্মানের।

তিনি আরও বলেন, আমাদের দেশ ঘুরে দাঁড়িয়েছে। এখন পিছনে তাকানোর সময় নেই। আমরা যেন কাঙ্খিত পরিবর্তন পারি সেই লক্ষে এগিয়ে যেতে হবে।

অফিসারদের উদ্দ্যেশে তিনি বলেন, “মনে রাখবেন, কিছু লোকদের শায়েস্তা করতেই হবে, নয়তো তারা পরিবর্তিত হবে না বরং সমুন্নত দেশ গড়ার নেপথ্যে তারা বাধা হয়ে দাঁড়াবে।

তিনি বলেন, যে কোনো প্রয়োজনে আমরা পাশে থাকবো, পুলিশের যদি কোন অসঙ্গতি থাকে, চুপ করে থাকবেন না প্রকাশ করবেন, আমরা সবসময় সর্বোচ্চ আন্তরিক হয়ে পাশে থাকবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর