নলছিটিতে চুরি যাওয়া গরু উদ্ধার, আটক-২ নলছিটিতে চুরি যাওয়া গরু উদ্ধার, আটক-২ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

নলছিটিতে চুরি যাওয়া গরু উদ্ধার, আটক-২

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ২৩৭ সময় দর্শন

মিলন কান্তি দাস নলছিটি,ঝালকাঠি।। নলছিটি থানা পুলিশের তৎপরতায় এক কৃষকের চুরি যাওয়া গরু উদ্ধার।

নলছিটি থানায় উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের রুপচন্দ্রপুর গ্রামের দেলোয়ার হোসেন তালুকদারের ছেলে জুয়েল তালুকদার (৩২) জানায় তার ৪টি গরু ৫ নভেম্বর শনিবার সকালে রুপচন্দ্রপুরের সুগন্ধা নদীর তীরে বেধে রেখে আসেন। দুপুরের দিকে গরু আনতে গিয়ে দেখেন সেখানে ৪টি গরুর মধ্যে একটি গরু নেই। অনেক খোঁজার পর না পেয়ে নলছিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঃ আতাউর রহমান জানান অভিযোগ পাওয়ার পর পরই নলছিটি থানা পুলিশ অভিযানে নামে। পুলিশ কুলকাঠি ইউনিয়নের বারৈকরণ ও নলছিটি পৌরসভার শহীদ মিনারের সামনে থেকে রাত সারে সাতটার দিকে মোঃ আনিছুর রহমানকে আটক করে। পরে আটক আনিছুর রহমানের দেয়া তথ্যের ভিত্তিতে রাত পৌনে এগারোটার দিকে কুলকাঠি ইউনিয়নের বারৈকরণ থেকে মোঃ হায়দার আলীকে
আটক করা হয়। আটক দুই জনের বিরুদ্ধে নলছিটি থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-০৫, তারিখ ৫ নভেম্বর ২০২২। আটককৃতদের আজ ৬ অক্টোবর রবিবার আদালতে পাঠানো হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর