নলছিটিতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু নলছিটিতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

নলছিটিতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ৩১৩ সময় দর্শন

মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি।। নলছিটির গোদন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় সুমাইয়া আক্তার ভাবনা (১০) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

১০ নভেম্বর বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো নিজ বিদ্যালয়ে যাচ্ছিল ভাবনা।

পুলিশ ও স্থানীয়রা জানান উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে দিয়ে সকাল ১১টার দিকে স্কুলে যাচ্ছিল ভাবনা। এ সময় অবৈধ ডাইসু গাড়ির চাপায় গুরুতর আহত হয় ভাবনা।

স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসারত অবস্থায় দুপুরের দিকে ভাবনার মৃত্যু হয়।

নিহত ভাবনা গোদন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। এবং গোদন্ডা গ্রামের বাবুল হাওলাদারের মেয়ে।

নলছিটি থানার অফিসার ইনচার্জ মু. আতাউর রহমান জানান, লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘাতক ডাইসু গাড়িটিকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর