চরমোনাই এর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল শুরু আগামীকাল বাদ জুমা চরমোনাই এর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল শুরু আগামীকাল বাদ জুমা – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

চরমোনাই এর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল শুরু আগামীকাল বাদ জুমা

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ২১০ সময় দর্শন

বিশ্বের অন্যতম ইসলামী মহাসম্মেলন চরমোনাই বার্ষিক মাহফিল আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর আমিরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই এর উদ্বোধনী বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ইনশা-আল্লাহ।

ইতোমধ্যে মাহফিলের সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে। সপ্তাহের শুরু থেকেই সারা দেশ থেকে ধর্মপ্রাণ মুসলি¬দের আগমন শুরু হয় মাহফিলে। আনুষ্ঠানিকভাবে মাহফিল আগামীকাল শুরু হলেও আজ সকাল সকাল দুইটি মাঠ কানায় কানায় ভাবে পরিপূর্ণ হয়ে যায়।

মাহফিলের শৃঙ্খলা রক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বাংলাদেশ মুজাহিদ কমিটির তত্ত্বাবধানে সহস্রাধিক স্বেচ্ছাসেবক নিয়ে গঠিত এক বিশাল বাহিনী চলতি মাসের মাঝামাঝি সময়ে চরমোনাইতে এসে পৌঁছেছে। তাদের নিরাপত্তা, শৃঙ্খলা ও খিদমতের দায়িত্বে আলাদাভাবে দায়িত্ব বন্টন করে দেয়া হয়েছে।

মাহফিলে আগত মুসল¬ীদের চিকিৎসার জন্য অভিজ্ঞ চিকিৎসক টীমের মাধ্যমে মাহফিল হাসপাতালের কার্যক্রম সম্পন্ন হয়েছে ইতোমধ্যেই। সার্বক্ষণিক ৩টি এ্যাম্বুলেন্স রাখা হবে মাহফিল হাসপাতালে।

আগামীকাল ২৫ নভেম্বর শুক্রবার বাদ জুমা আনুষ্ঠানিকভাবে মাহফিল শুরু হয়ে ২৮ নভেম্বর সোমবার সকাল ৮টায় আখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে।

মাহফিলে মূল ৭টি বয়ান করবেন যথাক্রমে আমীরুল মুজাহদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এবং নায়েবে আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।

এছাড়াও মাহফিলের ৩ দিন ধারাবাহিকভাবে দেশ ও বিদেশের বরেণ্য ওলামায়ে কেরামগন মূল্যবান নসিহত পেশ করবেন। আগামীকাল উদ্বোধনী বয়ানে বরিশালের প্রশাসনিক ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের উপস্থিত থাকার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর