বরিশাল ঢাকা লঞ্চ সার্ভিস বন্ধ বরিশাল ঢাকা লঞ্চ সার্ভিস বন্ধ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:১২ অপরাহ্ন

বরিশাল ঢাকা লঞ্চ সার্ভিস বন্ধ

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ২১৮ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বিএনপি সমাবেশকে কেন্দ্রকরে ‘যাত্রীসংকট’ দেখিয়ে বরিশাল-ঢাকা রুটে চার লঞ্চের যাত্রা বাতিল করা হয়েছে। বরিশাল নদীবন্দর থেকে এই চার লঞ্চ শুক্রবার ঢাকার উদ্দেশে ছাড়ছে না। বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক মো. কবির।

তিনি বলেন, ‘যাত্রী সংকটের কারণে প্রিন্স আওলাদ, পারাবত-১৮, সুরভী-৭ ও সুন্দরবন-১১ লঞ্চ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্য যাত্রা বাতিল করেছে। শুধু পারাবত-১১ লঞ্চ ঢাকায় যাত্রী পরিবহন করবে।’

বিআইডব্লিউটিএ কর্মকর্তা কবির আরও বলেন, ‘ঢাকা থেকেও শুধু শুভরাজ লঞ্চটি বরিশালে যাত্রী পরিবহন করবে। এছাড়া ফারহান-৭ ঢাকা থেকে ঝালকাঠি যাবে বরিশাল হয়ে।’

বরিশাল নদীবন্দরে নোঙর করা পারাবত-১১ লঞ্চে গিয়ে যাত্রী সংকট দেখা গেছে। ডেক শ্রেণীতেও যাত্রী তেমন নেই। লঞ্চের স্টাফ মো. সুমন জানান, ঢাকায় বিএনপির সমাবেশের কারণে যাত্রী সংখ্যা কম।

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, ‘সরকার বিএনপির সমাবেশ বাধাগ্রস্ত করতে নানা পন্থা নিচ্ছে। লঞ্চ বন্ধ করে দিয়েছে। তবে আমরা আগেই ঢাকা এসেছি।’

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর