পূজার সঙ্গে প্রেম করছেন সালমান! পূজার সঙ্গে প্রেম করছেন সালমান! – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন

পূজার সঙ্গে প্রেম করছেন সালমান!

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ১৯৯ সময় দর্শন

বলিউডে অনেক নায়িকাকে ঘিরে প্রেমের খবর বেরিয়েছে ভাইজানখ্যাত সালমান খানের জীবনে। সঙ্গীতা বিজলানি, সোমি আলি, ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফ; সালমানের প্রেমিকার তালিকা বেশ দীর্ঘ। কিন্তু ৫৬ পেরিয়ে আজও সালমান বলিউডের ‘এলিজেবল ব্যাচেলর’। শিগগির বিয়ের পিঁড়িতে বসবেন এমন কোনো লক্ষণও নেই।

এরইমধ্যে জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ের সঙ্গে নাম জড়িয়ে গেছে সালমান খানের।‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সালমান খান ও পূজা। আলোচিত এ ছবিটি আগামী ঈদে মুক্তি পাবে। বলিউডে পূজার ‘সার্কাস’ ছবিটি মুক্তি পাচ্ছে চলতি মাসেই। সেই ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত তিনি। এরইমধ্যে বেরিয়েছে সালমান ও পূজার প্রেমের গুঞ্জন। এক ব্যক্তির টুইটকে ঘিরে বেরিয়েছে এই জল্পনা। তবে সালমান বা পূজা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে সালমানের লুক প্রকাশ করা হয়েছে। ছবিটির শুটিংও শেষ। তবে ছবিতে পূজার লুক এখনো প্রকাশ করা হয়নি। গুঞ্জন উঠেছে, সালমানের প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আরও ছবিতে কাজ করবেন পূজা। যদিও সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর