আ.লীগের নতুন কেন্দ্রীয় কমিটিতে পুনর্নির্বাচিত হলেন যারা আ.লীগের নতুন কেন্দ্রীয় কমিটিতে পুনর্নির্বাচিত হলেন যারা – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

আ.লীগের নতুন কেন্দ্রীয় কমিটিতে পুনর্নির্বাচিত হলেন যারা

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১৭৭ সময় দর্শন

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে শেখ হাসিনা সভাপতি এবং ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। এবারের সম্মেলনে ঘোষিত নতুন কমিটিতে বড় ধরনের কোনো পরিবর্তন নেই।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের কাউন্সিল অধিবেশনে তাদের পুনর্নির্বাচিত করা হয়। এ নিয়ে টানা দশমবারের মতো আওয়ামী লীগের নেতৃত্ব দেবেন শেখ হাসিনা। আর টানা তৃতীয়বারের মতো দলটির দ্বিতীয় শীর্ষ পদের নেতৃত্ব দেবেন ওবায়দুল কাদের।

পরে ২২তম জাতীয় সম্মেলনে নবনির্বাচিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সভাপতিমণ্ডলীর সদস্য, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সম্পাদিকমণ্ডলীর সদস্যদের নাম ঘোষণা করেন।

সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্লাহ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পীযুষ কান্তি ভট্টাচার্য্য, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, এএইচএম খায়রুজ্জমান লিটন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, কামরুল ইসলাম ও সিমিম হোসেন রিমি।যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুবউল আলম হানিফ, ডা. দীপু মনি ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, এসএম কামাল হোসেন, মির্জা আজম এমপি, আফজাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল।

কোষাধ্যক্ষ এইচএন আশিকুর রহমান।অর্থ ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান, আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহমেদ, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাজিবুল্লাহ হিরু, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, যুব ও ক্রীড়া সম্পাদক হারুন অর রশীদ, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক হয়েছেন শামসুন নাহার চাঁপা, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদ ডা. রোকেয়া সুলতানা ও মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগমের নাম ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর