বরিশালে পারিবারিক দন্ধে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্নহত্যা বরিশালে পারিবারিক দন্ধে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্নহত্যা – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

বরিশালে পারিবারিক দন্ধে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্নহত্যা

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩
  • ১৬২ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক:: পরিবারের সাথে অভিমান করে লাবনী আক্তার (১৩) নামের এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত লাবনী বরিশালের আগৈলঝাড়া উপজেলার বেলুহার গ্রামের দিনমজুর আলহাজ্ব সরদারের মেয়ে ও সেরাল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিলো।

হাসপাতাল কম্পাউন্ডে নিহতের স্বজনরা জানান, রবিবার দুপুরে পরিবারের সাথে অভিমান করে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় লাবনী। তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।তবে কি কারণে সে (লাবনী) পরিবারের সাথে অভিমান করেছে তা জানাতে পারেননি স্বজনরা।

গৌরনদী মডেল থানার এসআই মো. শাহজাহান জানান, খবর পেয়ে নিহতের লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর