বরিশালে ছাত্রদলের সাধারণ সম্পাদক আটক বরিশালে ছাত্রদলের সাধারণ সম্পাদক আটক – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

বরিশালে ছাত্রদলের সাধারণ সম্পাদক আটক

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩
  • ১৭০ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক বরিশাল:: বরিশাল নগরী থেকে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ জানুয়ারি) কাউনিয়া থানার ওসি আব্দুর রহমান মুকুল এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন জানান, শুক্রবার রাত ১টার দিকে নগরীর কাউনিয়ার জানুকি সিংহ রোডের বাসা থেকে ঢাকা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল ইমরানকে গ্রেপ্তার করে। পরে তাকে মহানগর পুলিশের কাউনিয়া থানায় নেওয়া হয়। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কাউনিয়া থানা থেকে ঢাকার উদ্দেশে নিয়ে রওনা হয়।

তিনি আরও জানান, ইমরান বর্তমানে রাজধানী ঢাকার পল্টন থানায় রয়েছেন।তার বিরুদ্ধে কোনো মামলা নেই, শাহীন এমনটি দাবি করলেও কাউনিয়া থানা পুলিশের ওসি আব্দুর রহমান মুকুল বলেন, ছাত্রদল নেতার বিরুদ্ধে পল্টন থানায় একটি মামলা রয়েছে। শুক্রবার রাতে তাকে পল্টন থানা পুলিশ গ্রেপ্তার করেছে। পরে তারা তাকে নিয়ে চলে গেছেন।’

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর