বরিশালকে ১৬৯ রানের টার্গেট দিল চট্টগ্রাম বরিশালকে ১৬৯ রানের টার্গেট দিল চট্টগ্রাম – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

বরিশালকে ১৬৯ রানের টার্গেট দিল চট্টগ্রাম

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩
  • ১৬৪ সময় দর্শন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্ব শুরু হয়েছে আজ। আজকের দ্বিতীয় খেলায় ভাগ্য বদল করতে বরিশালের মুখোমুখি হয় চট্টগ্রাম। টস হেরে শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে চট্টগ্রাম ১৬৮ রান সংগ্রহ করে।খেলায় ১৬৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামবে সাকিবের বরিশাল।

শুক্রবার সন্ধ্যা ৭টায় মুখোমুখি হয় ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বরিশাল অনেকটা ফুরফুরে থাকলেও চট্টগ্রামের জন্য ম্যাচটা গুরুত্বপূর্ণ।

এমন ম্যাচে দুই দলই চাইবে জিততে। আর এজন্য নিজেদের সেরা একাদশ নিয়েই মাঠের লড়াইয়ে নেমেছে দুই দল।বিপিএলের চলতি আসরে দুর্দান্ত ফর্মে রয়েছে ফরচুন বরিশাল। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তারা। অন্যদিকে, হারের বৃত্ত ভেঙে বের হতেই পারছে না গেল আসরে দুর্দান্ত খেলা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

এখন পর্যন্ত আসরে ৭ ম্যাচে ৫ জয় ও ২ হার দিয়ে ১০ পয়েন্ট নিয়ে সাকিবের বরিশাল রয়েছে তালিকার দ্বিতীয়তে। আর সমান ম্যাচ খেলে ২ জয় ও ৫ হার দেখা চট্টগ্রামের পয়েন্ট মাত্র ৪। অবস্থান সবার শেষে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর