তুরস্ক সিরিয়ায় ভূমিকম্পে নিহত ১৪০০ তুরস্ক সিরিয়ায় ভূমিকম্পে নিহত ১৪০০ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

তুরস্ক সিরিয়ায় ভূমিকম্পে নিহত ১৪০০

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৮২ সময় দর্শন

তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হওয়ায় ভূমিকম্পটি প্রতিবেশী সিরিয়া, লেবানন ও সাইপ্রাসেও অনুভূত হয়েছে।

রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ১৪০০ ছাড়িয়ে গেছে; এই সংখ্যা দ্রুত বাড়ছে।

বিবিসি জানিয়েছে, তুরস্কের মালাটিয়ায় অন্তত ২৩, সানলিউরফার ১৭, দিয়ারবাকিরে ৬ এবং ওসমানিয়ে ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা।

আর সিরিয়ার সীমান্ত এলাকাজুড়ে অন্তত ৪২ জন নিহত ও দুই শতাধিক মানুষ আহত হয়েছেন বলে রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা জানিয়েছে।

রয়টার্স জানিয়েছে, সোমবার ভোরে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর গাজিয়ানতেপের কাছে ৭ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্প হয়। প্রতিবেশী সিরিয়া, লেবানন ও সাইপ্রাসও কেঁপে ওঠে সেই ভূমিকম্পে।

যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে শুরু হওয়া ভূমিকম্পটির উৎপত্তি গাজিয়ানতেপ শহরের কাছে ভূপৃষ্ঠের ১৭ দশমিক ৯ কিলোমিটার (১১ মাইল) গভীরে।

ভূমিকম্পের কারণে স্থানীয় বাসিন্দারা প্রচণ্ড শীতের মধ্যে তুষারে ঢাকা রাস্তায় নেমে আসতে বাধ্য হয়।প্রবল ঝাঁকুনিতে বহু ভবন ধসে পড়ে, সেসব ধ্বংসস্তূপে এখনও বহু মানুষ আটকা পড়ে আছে বলে খবর আসছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর