পটুয়াখালী আনন্দ র‍্যালীকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ পটুয়াখালী আনন্দ র‍্যালীকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

পটুয়াখালী আনন্দ র‍্যালীকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৪২১ সময় দর্শন

পটুয়াখালীর বাউফলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবসে আনন্দ র‍্যালীকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার, বাউফল থানার ওসি আল-মামুনসহ অন্তত ৩০ জন আহত হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) বাউফল হাই স্কুল মাঠ থেকে আনন্দ র‍্যালী শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে পৌছলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার গ্রুপ ও সংসদ সদস্য ফিরোজ হাওলাদার গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

গুরুতর আহত উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদারকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাউফল উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে সভাপতি সাধারণ সম্পাদক একই সময়ে একই স্থানে অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর কর্মসূচি ঘিরে এ সংঘর্ষের ঘটনা ঘটে

উপজেলা নির্বাহী অফিসার মো আল আমিন বলেন, তাৎক্ষণিকভাবে কোন কথা বলা যাবে না। বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে লাঠি চার্জ করা হয়।

এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় বিশ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়। এতে তিনি সহ পুলিশের আরও -৬ জন সদস্য আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর