হিজলায় নিষেজ্ঞা অমান্য করে মাছ শিকার আটক ৪ হিজলায় নিষেজ্ঞা অমান্য করে মাছ শিকার আটক ৪ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

হিজলায় নিষেজ্ঞা অমান্য করে মাছ শিকার আটক ৪

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ১৫৪ সময় দর্শন

 

হিজলায় নিষেজ্ঞা অমান্য করে মাছ শিকার আটক ৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের হিজলায় মেঘনা ও মেঘনার শাখা নদীতে অভিযান চালিয়ে সোয়া ২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে নৌ-পুলিশ। পাশাপাশি সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে ৪ জেলেকে আটক করা হয়েছে।

সোমবার (০৩ এপ্রিল) মধ্যোরাতে তাদের আটক করে হিজলা নৌ-পুলিশের ইনচার্জ পরিদর্শক বিকাশ চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করে। তিনি জানান, মেঘনা ও মেঘনার শাখা নদীতে জাটকা সংরক্ষণ ও অভয়াশ্রম নিরাপদ রাখার লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২ লাখ ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।

পাশাপাশি সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের সময় মেহেন্দিগঞ্জের চর ইলিশা এলাকার দেলোয়ার হোসেন বেপারী (৪৫), লস্করপুরের শহীদ বেপারী (৪৫), জয়নগরের আল আমিন হাওলাদার (২২) ও হান্নান হাওলাদার (২০) নামে ৪ জেলেকে আটক করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ৪ জনের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং জাটকা ইলিশগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর