৯৯৯–এর সেবা সাময়িকভাবে বন্ধ ৯৯৯–এর সেবা সাময়িকভাবে বন্ধ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

৯৯৯–এর সেবা সাময়িকভাবে বন্ধ

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ১৫০ সময় দর্শন

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ আছে। জরুরি প্রয়োজনে স্থানীয় থানা অথবা ফায়ার স্টেশনের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে এই সেবা বন্ধ রয়েছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর গণমাধ্যম ও জনসংযোগ অফিসার আনোয়ার সাত্তার মুঠোফোনে বলেন, বঙ্গবাজার ও এর আশপাশের এলাকায় পাওয়ার ব্যাকআপ না থাকায় এই সেবা বন্ধ রয়েছে।

আনোয়ার সাত্তার আরও বলেন, আবদুল গণি রোডের রেল ভবনের পাশে ৯৯৯–এর কার্যালয় অবস্থিত। তবে বঙ্গবাজার–সংলগ্ন পুলিশ সদর দপ্তরে এই সেবার টেলিফোন লাইন, পাওয়ার কানেকশনসহ অন্যান্য সরঞ্জাম রয়েছে। আগুনের ধোঁয়ায় সদর দপ্তর থেকে কর্মরতদের অনেককে সরিয়ে নিতে হচ্ছে। তাই আপাতত ৯৯৯–এর সেবা কার্যক্রমটি বন্ধ রাখা হয়েছে। আগুনের ক্ষয়ক্ষতির ওপর নির্ভর করবে এই সেবা আবার কখন থেকে কার্যকর করা সম্ভব হবে।

দ্রুত এই সেবা চালু করার চেষ্টা করছেন বলেও জানান আনোয়ার সাত্তার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর