বরিশাল ঢাকাগামী লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেওয়া সেই যুবকের লাশ উদ্ধার বরিশাল ঢাকাগামী লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেওয়া সেই যুবকের লাশ উদ্ধার – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

বরিশাল ঢাকাগামী লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেওয়া সেই যুবকের লাশ উদ্ধার

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ১৬৭ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: রাজধানী ঢাকাগামী লঞ্চ থেকে মাঝনদীতে ঝাঁপ দেয়া শেখ রেফাত মাহমুদ সাদ (২৭) নামে এক যুবকের মরদেহ তিন দিন পর উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ এপ্রিল) সকাল ৭টার মেহেন্দীগঞ্জে মেঘনা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রেফাত বরিশাল নগরের কালীবাড়ি রোডের ফ্লোরা ভিউর বাসিন্দা ঠিকাদার শেখ আসলাম মাহমুদের ছেলে।

এর আগে গত ৭ এপ্রিল দিবাগত রাত দেড়টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী এমভি শুভরাজ ৯ লঞ্চের দ্বিতীয় তলা থেকে নদীতে ঝাঁপ দেন রেফাত।কোতয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি/তদন্ত) মো. আমানুল্লাহ আল-বারী জানান, জেলেরা সকালে মাছ ধরতে গিয়ে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি আরও জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।পরিবার সূত্রে জানা যায়, বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ থেকে হিসাববিজ্ঞান বিভাগে মাস্টার্স সম্পন্ন করেছেন রেফাত। একটি বেসরকারি কোম্পানিতে সম্প্রতি তার নিয়োগ হয়। শনিবার (৮ এপ্রিল) সেখানে যোগদানের কথা ছিল। চাকরিতে যোগদান করতে শুক্রবার (৭ এপ্রিল) বরিশাল থেকে শুভরাজ-৯ লঞ্চে ঢাকা রওনা হন।

এদিকে লঞ্চের সিসি টিভি ফুটেজ থেকে দেখা গেছে, শুক্রবার দিবাগত রাত ১টা ১৬ মিনিটের দিকে লঞ্চের দ্বিতীয় তলার কেবিনের পাশে রেলিং ধরে দাঁড়িয়ে ছিলেন রেফাত। লঞ্চ থেকে কয়েকবার নিচে তাকিয়ে দেখেছেন। রাত ১টা ৩৩ মিনিটে রেলিংয়ের ওপর উঠে ঝাঁপ দিতে গিয়ে থেমে যান। এক পা রেলিংয়ের বাইরে দিয়ে কিছু সময় দাঁড়িয়ে ছিলেন। পাশে আরও দুজন যাত্রী থাকলেও তারা বিষয়টি খেয়াল করেননি। এক মিনিটের মতো দাঁড়িয়ে থাকার পর নদীতে ঝাঁপ দেন রেফাত।

তার নিখোঁজ হওয়ার ঘটনায় কোতোয়ালি মডেল থানায় বাবা শেখ আসলাম মাহমুদ জিডি করেন।’

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর