নলছিটিতে প্রতিবন্ধী নারীর রহস্যজনক মৃত্যু  নলছিটিতে প্রতিবন্ধী নারীর রহস্যজনক মৃত্যু  – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

নলছিটিতে প্রতিবন্ধী নারীর রহস্যজনক মৃত্যু 

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ২০৪ সময় দর্শন

মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি।। নলছিটি উপজেলায় মোল্লারহাট ইউনিয়নে স্মৃতি আক্তার(৩৫) নামের এক মানসিক প্রতিবন্ধী নারীর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে।

২৬ এপ্রিল বুধবার সকালে মোল্লারহাট ইউনিয়নের পশ্চিম কামদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্মৃতি ওই এলাকার মতিউর রহমান মোল্লার মেয়ে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা আল আরাফাত নিজাম জানান, সকালে গরু চড়াতে গিয়ে একটি লাশ সড়কের পাশে মাঠে দেখতে পায়। পরে তারা বিষয়টি নলছিটি থানা পুলিশকে জানান। পুলিশ খবর পাওয়ার পর পরই ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন।

নিহতদের ছোট বোন মুক্তা আক্তার জানান,আমরা ঈদের আগে কয়েকটি স্বর্নের অলংকার ক্রয় করি। সেগুলো খুঁজে পাচ্ছি না। তাই বোঝা যাচ্ছে চোর এসে সেগুলো নেওয়ার সময় সে দেখে ফেলায় তাকে ওরা মেরে ফেলেছে। আমাদের বসতঘরের কয়েকটি বৈদ্যুতিক বাতিও ভেঙে ফেলা হয়েছে। তিনিও আরও বলেন,তার বোনের একটু মানসিক সমস্যা থাকলেও সে সবকিছু বুঝতে পারতো এসব বলার এক পর্যায়ে তিনি কান্নায় ভেঙে পরেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার আফজুরুল হক টুটুল ও নলছিটি থানার অফিসার ইনচার্জ মু. আতাউর রহমান জানান।

জেলা পুলিশ সুপার আফজুরুল হক টুটুল বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তাই এখনই কিছু বলা যাচ্ছে না। তদন্ত শেষে সবকিছু জানানো হবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর