চট্টগ্রামে টায়ারের গুদামে আগুন নিয়ন্ত্রণে, ট্রেন চলাচল স্বাভাবিক চট্টগ্রামে টায়ারের গুদামে আগুন নিয়ন্ত্রণে, ট্রেন চলাচল স্বাভাবিক – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

চট্টগ্রামে টায়ারের গুদামে আগুন নিয়ন্ত্রণে, ট্রেন চলাচল স্বাভাবিক

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১৮৬ সময় দর্শন
ছবি: সংগৃহীত

আজকাল বিডি ডেস্ক:- চট্টগ্রামের দেওয়ানহাটে পরিত্যক্ত টায়ারের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আসার কিছুক্ষণ পরই ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার ( ২৯ এপ্রিল ) বেলা একটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিছবি: সংগৃহীতয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করেছে বলে জানিয়েছেন সংস্থাটির সহকারী পরিচালক আব্দুল মালেক। অগ্নিকাণ্ডের কারণে চট্টগ্রাম স্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

রেলওয়ের নিয়ন্ত্রণকক্ষের তথ্য অনুযায়ী, ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পাশেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রেললাইনের পাশে আগুন লাগার কারণে নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। এ সময় ঢাকা থেকে চট্টগ্রামমুখী সোনার বাংলা এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশনে প্রবেশ করার কথা ছিল। কিন্তু ট্রেনটিকে স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে চট্টগ্রাম জংশন কেবিনে দাঁড় করিয়ে রাখা হয়। এছাড়া, স্টেশন ছেড়ে যায়নি চট্টগ্রাম থেকে ঢাকামুখী মহানগর এক্সপ্রেস ও ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস।

রেলওয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার কিছুক্ষণ পরেই আবার শুরু হয়েছে ট্রেন চলাচল

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর