নলছিটিতে পল্লী বিদ্যুৎ’র তারে জড়িয়ে মাদ্রাসা ছাত্রের করুণ মৃত্যু নলছিটিতে পল্লী বিদ্যুৎ’র তারে জড়িয়ে মাদ্রাসা ছাত্রের করুণ মৃত্যু – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

নলছিটিতে পল্লী বিদ্যুৎ’র তারে জড়িয়ে মাদ্রাসা ছাত্রের করুণ মৃত্যু

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১৭৪ সময় দর্শন

মিলন কান্তি দাস, নলছিটি, ঝালকাঠি।।ঝালকাঠি জেলার নলছিটির পল্লী বিদ্যুৎর জোড়াতালি দেওয়া তার ছিড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। ১৭ মে বুধবার সকালে নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের সরমহল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

এলাকাবসী সূত্রে জানা গেছে, সরমহল কারিমিয়া মাদ্রাসার ছাত্র মো. তাহসিন খলিফা (০৯) পরীক্ষা শেষে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মোল্লা বাড়ির কাছের সড়কে পল্লী বিদ্যুৎর ঘুটির তার ছিড়ে সরাসরি তার গায়ে আছড়ে পরলে সে গুরুতর আহত হয়। এলাকার লোকজন আহত তাহসিনকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ওই এলাকার বাসিন্দা হানিফ ফরাজি জানান, পল্লী বিদ্যূৎর কর্মকর্তাদের অবহেলায় অকালে ঝড়ে গেলো একটি শিশুর প্রাণ। পল্লী বিদ্যুৎ সঞ্চালনের লাইনে একাধিক জোড়াতালি দেওয়া থাকে। আজকে সেই জোড়া দেওয়া তারেরই একটা ছিড়ে মাদ্রাসা ছাত্রের গায়ে পড়েছিল। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
সরমহল কারিমিয়া মাদ্রাসা দ্বিতীয় শ্রেনীর ছাত্র তাহসিন খলিফা ওই এলাকার শাহ আলী খলিফার ছেলে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে বলে জানা গেছে।

বিষয়টি সম্পর্কে ঝালকাঠি পল্লী বিদ্যুৎর সিনিয়র জেনারেল ম্যানেজার মো. কেফায়েত উল্লাহ জানান, বিষয়টি খুবই দুঃখজনক। আপাতত সেখানের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। আর ঘটনায় যদি আমাদের কোন কর্মকর্তার অবহেলা থাকে তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নলছিটি থানার অফিসার ইনচার্জ মু. আতাউর রহমান জানান, ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর