নলছিটিতে অবৈধভাবে বালু উত্তোলন, ২ ব্যবসায়ীকে জরিমানা নলছিটিতে অবৈধভাবে বালু উত্তোলন, ২ ব্যবসায়ীকে জরিমানা – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

নলছিটিতে অবৈধভাবে বালু উত্তোলন, ২ ব্যবসায়ীকে জরিমানা

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ৩০০ সময় দর্শন

মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি।। নলছিটিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ বালু ব্যবসায়ীকে ৭ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার রায়াপুর এলাকায় ৬ জুন মঙ্গলবার বিকেল ৪টার দিকে ভ্রাম্যমান আদালত এ জরিমানা করে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায়।

পটুয়াখালীর কেশবপুর এলাকার হালিম হাওলাদারের ছেলে নাসির হাওলাদার (৪৭) ও বরিশাল বানারিপাড়ার রাজ্জাকপুরের মাহাবুব ডাকুয়ার ছেলে রিমন ডাকুয়াকে (২০) এ জরিমানা করা হয়। এর মধ্যে নাসির হাওলাদারকে ৫ লাখ ও রিমন ডাকুয়াকে ২লাখ টাকা জরিমানা করা হয়।

স্থানীয়রা জানান, একটি চক্র দীর্ঘদীন ধরে রাতের আধারে সুগন্ধা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো। গতকাল রায়াপুর সংলগ্ন এলাকায় চরের মাটি কেটে নেওয়ার সময় এলাকাবাসী প্রশাসনকে খবর দিয়। কতৃপক্ষ তাদেরকে ধরে ভ্রাম্যমান আদালতে সাাজা প্রদান করে। নদীভাঙ্গন রোধে প্রশাসন’র এই ধরনের অভিযানকে সাধুবাদ জানিয়েছেন।
ভ্রাম্যমান আদালতের নির্বহীম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায় জানান,বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নাসির হাওলাদার ও রিমন ডাকুয়াকে জরিমানা করা হয়েছে। উপজেলার কোথাও অবৈধ উপায়ে মাটি বা বালু উত্তোলন করে কেউ বিক্রি করতে পারবেন না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর