বরিশালে পুলিশের ধাওয়ায় মৃত্যু:পুলিশের চার সদস্য প্রত্যাহার বরিশালে পুলিশের ধাওয়ায় মৃত্যু:পুলিশের চার সদস্য প্রত্যাহার – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

বরিশালে পুলিশের ধাওয়ায় মৃত্যু:পুলিশের চার সদস্য প্রত্যাহার

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ১৯৭ সময় দর্শন

বরিশালে পুলিশের ধাওয়ায় মৃত্যু:পুলিশের চার সদস্য প্রত্যাহার  

নিজস্ব প্রতিবেদক::: বরিশালে গৌরনদীত তাস খেলাকে কেন্দ্র করে পুলিশের ধাওয়ায় একজনের মৃত্যুর অভিযোগে গৌরনদী মডেল থানার ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হক সিকদার, কনস্টেবল ইসমাইল হোসেন, তরিকুল ইসলাম ও জিহাদ হোসেন (পিকআপ চালক)।

আজ শুক্রবার গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন সুলতানা রাখী জানান, ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. শাহজাহানকে আহ্বায়ক করে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

গত ১১ জুলাই বরিশালের উপজেলার রাজিহার ইউনিয়নের ভাল্লুকশী গ্রামে তাস খেলার আসরে পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে মারা যান রফিক হাওলাদার (৪৮)।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর