নলছিটিতে কৃষি মেলার উদ্বোধন  নলছিটিতে কৃষি মেলার উদ্বোধন  – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

নলছিটিতে কৃষি মেলার উদ্বোধন 

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ২৬০ সময় দর্শন

মিলন কান্তি দাস, নলছিটি ,ঝালকাঠি।। নলছিটিতে তিনদিনব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধন করেছেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি,আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য,১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু-এমপি।

১৬জুলাই রবিবার সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে কৃষি মেলার উদ্বোধন করেন তিনি।

এ উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি আমির হোসেন আমু-এর এমপি বলেন কৃষি বান্ধব এই সরকার কৃষি ও কৃষকের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। উপজেলা কৃষি অফিসার সানজিদ আরা শাওন’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোহাম্মদ শাহআলম,নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: সিদ্দিকুর রহমান,পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আ.ওয়াহেদ খান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সমাপ্তি রায়,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান (মহিলা) মোর্শেদা লস্কর প্রমুখ।

আলোচনা সভা শেষে অতিথিরা মেলার বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর