নলছিটিতে মাদকসহ একজনকে আটক করেছে পুলিশ নলছিটিতে মাদকসহ একজনকে আটক করেছে পুলিশ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

নলছিটিতে মাদকসহ একজনকে আটক করেছে পুলিশ

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ২৪০ সময় দর্শন

মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি।। নলছিটিতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মো. মেহেদি সিকদার (২০) নামের এক যুবককে আটক করেছে নলছিটি থানা পুলিশ। ২৭ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কুমারখালী এলাকা থেকে আটক করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে উপজেলার দপদপিয়া ইউনিয়নের কুমারখাালি এলাকায় মাদক বেঁচাকেনা হচ্ছে সেই মর্মে গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানার এসআই মাইনুল ইসলাম অভিযান পরিচালনা করে তাকে আটক করেন। আটকের সময় তার কাছ থেকে ১০(দশ) পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
আটক মো. মেহেদি সিকদার উপজেলার দপদপিয়া ইউনিয়নের নর উত্তমপুর এলাকার মো. মকবুল সিকদারের ছেলে। নলছিটি থানার অফিসার ইনচার্জ মু. আতাউর রহমান জানিয়েছেন তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরন করা হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর