বরিশালে স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষন চেষ্টার অভিযোগ বরিশালে স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষন চেষ্টার অভিযোগ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

বরিশালে স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষন চেষ্টার অভিযোগ

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১৩৭ সময় দর্শন

বরিশালে স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষন চেষ্টার অভিযোগ

 

নিজস্ব প্রতিবেদক::বরিশালের উজিরপুর উপজেলায় ৫ম শ্রেনির ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে । এ ঘটনায় আদালতে মামলা দায়ের করেছে মেয়েটির পরিবার।এনিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। মামলা ও ছাত্রীর  পরিবার সুত্রে সুত্রে জানা যায় উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতা গ্রামের মৃত নাজেম সিকদারের ছেলে তিন সন্তানের জনক লম্পট আকবর সিকদার(৬০) গত বুধবার সকাল ১০ টার দিকে ওই গ্রামের ৫ম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে  জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।

এসময় ডাকচিৎকার করলে ছাত্রীর পরিবার টের পেয়ে ঘটনাস্থল ছুটে আসলে লম্পট সটকে পড়ে। এদিকে ধর্ষণের চেষ্টার ঘটনায় ২২ আগষ্ট  বরিশাল আদালতে অভিযুক্ত লম্পটের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে এ ঘটনা ধামাচাপা দেয়ার জন্য অভিযুক্ত’র বড় ছেলে জসিম উদ্দিন সিকদার ছাত্রীর পরিবারকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি অব্যাহত রেখেছে।অভিযুক্তকে অচিরেই গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন হতদরিদ্র ছাত্রীর পরিবার।

উজিরপুর মডেল থানার এসআই মেহেদী হাসান মিলন, বিষয়টি জানা নেই, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর