দক্ষিণ আফ্রিকায় বহুতল ভবনে ভয়াবহ আগুন দক্ষিণ আফ্রিকায় বহুতল ভবনে ভয়াবহ আগুন – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

দক্ষিণ আফ্রিকায় বহুতল ভবনে ভয়াবহ আগুন

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ২৬২ সময় দর্শন

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৫২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৪০ জনের বেশি। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দেশটির স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

জোহানেসবার্গ ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সার্ভিসের মুখপাত্র রবার্ট মুলাউদজি জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে লাগা আগুনে একটি ভবন পুরোপুরি পুড়ে গেছে। সেখান থেকে ৫২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।সামাজিক মাধ্যমে হতাহতের খবর জানিয়ে মুলাউদজি বলেন, সেখানে উদ্ধার অভিযান এখনো চলছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

আফ্রিকার নিউজ২৪-এর খবরে বলা হয়েছে, কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট নয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর