বরিশালে নদীতে নিখোঁজ স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার বরিশালে নদীতে নিখোঁজ স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

বরিশালে নদীতে নিখোঁজ স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৫৩ সময় দর্শন

বরিশাল: বরিশালের উজিরপুরে কচা নদীতে পড়ে নিখোঁজ ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সন্ধ্যা নদী থেকে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

উজিরপুর থানার ওসি কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রাণ হারানো ১৬ বছর বয়সী নিশাত তাসনিম তানহা ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ হয়। সে ঢাকার ব্যবসায়ী ও উজিরপুরের ভবানীপুর গ্রামের বাসিন্দা কামরুল হাসান নাসিম মোল্লার মেয়ে।’

তিনি জানান, ভবানীপুর গ্রামে কচা নদীর তীরে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পা পিছলে পড়ে নিখোঁজ হয় নিশাত। উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. কলিমউল্লাহ জানান, ভবানীপুরে গ্রামের বাড়িতে বাবা-মায়ের সঙ্গে বেড়াতে এসেছিল নিশাত। দুপুর ১২টার দিকে ছোট ভাইকে নিয়ে নদীর তীরে ঘাটে নামে সে। ওই সময় পা পিছলে নদীতে পড়ে যায়।

ছোট ভাইয়ের চিৎকারে মা এসে নিশাতকে উদ্ধারের চেষ্টা করেন, কিন্তু স্রোতের টানে সে ভেসে গিয়ে নিখোঁজ হয়। তিনি আরও জানান, খবর পেয়ে উজিরপুর ফায়ার স্টেশন ও বরিশাল সদর ফায়ার স্টেশনের ডুবুরির দল উদ্ধারে অভিযান চালায়, কিন্তু কেউ নদীতে খুঁজে পায়নি নিশাতকে।

কলিমউল্লাহ জানান, স্থানীয়রা সকাল সাড়ে ৯টার দিকে সন্ধ্যা নদীর বানারীপাড়ার কালির বাজার এলাকায় ভাসমান অবস্থায় নিশাতকে দেখতে পান। উজিরপুর মডেল থানার ওসি কামরুল হাসান বলেন, ‘এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর