গরুসহ চোর চক্রের ২ সদস্য আটক গরুসহ চোর চক্রের ২ সদস্য আটক – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

গরুসহ চোর চক্রের ২ সদস্য আটক

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪০ সময় দর্শন

নলছিটি::ঝালকাঠি নলছিটি থানায় দায়েরকৃত মামলায় গরু চোর চক্রের ২ সদস্যকে দুমকি থেকে আটক করেছে নলছিটি থানা পুলিশ।  গত ১৫ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাতে নলছিটি থানার একটি পুলিশদল দুমকি থানা পুলিশের সহযোগিতায় ওই ২ গরুচোরকে আটক করেছে।

জানা গেছে গত ১৫ সেপ্টেম্বর নলছিটি থানার মামলা নম্বর ১২’র অনুসন্ধানে নেমে জানতে পারে চোরাই গরু এবং ওই চক্রের সদস্যরা পটুয়াখালী জেলার দুমকিতে অবস্থান করছে। এই গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানা পুলিশের সার্বিক সহযোগিতায় গরুচোর চক্রের ২ সদস্যকে আটক করতে সক্ষম হয়।

এ সময়   চোরাই গরু এবং এ কাজে ব্যবহৃত ১টি পিকআপ দুমকি থানা এলাকা হতে উদ্ধার করা হয়। নলছিটি থানার অফিসার ইনচার্জ মু.আতাউর রহমান জানান পুলিশ গরুচোর চক্রের ২ সদস্য, চোরাই গরু ও ১টি পিকআপ আটক করেছে। আটকদের আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর