গৌরনদীতে ট্রাকের ধাক্কায় স্বামী স্ত্রী আহত গৌরনদীতে ট্রাকের ধাক্কায় স্বামী স্ত্রী আহত – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

গৌরনদীতে ট্রাকের ধাক্কায় স্বামী স্ত্রী আহত

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৭ সময় দর্শন

বরগুনা থেকে মোটরসাইকেলযোগে স্বামী মিরাজ হোসেনের (৩৫) সাথে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন তার স্ত্রী খাদিজা খানম (৩০)। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর ইল্লা গাইনেরপাড় নামক এলাকায় শনিবার রাত নয়টার দিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পরেছেন তারা।

জানা গেছে, অজ্ঞাতনামা একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে স্বামী-স্ত্রী মহাসড়কের ওপর ছিটকে পরেন। এসময় পেছন দিক থেকে আসা বেপরোয়া গতির অজ্ঞাতনামা একটি ট্রাক মোটরসাইকেল আরোহী স্বামী ও স্ত্রীর পায়ের উপর দিয়ে চলে যায়। এতে তাদের দু’জনের পা বিচ্ছিন্ন হয়ে যায়।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থ থেকে মুমূর্ষ অবস্থা আহত স্বামী ও স্ত্রীকে উদ্ধার করে প্রথমে গৌরনদী ও পরে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর