আজও বরিশালে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, বহাল ৩ নম্বর সতর্ক সংকেত আজও বরিশালে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, বহাল ৩ নম্বর সতর্ক সংকেত – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

আজও বরিশালে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, বহাল ৩ নম্বর সতর্ক সংকেত

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৪১২ সময় দর্শন

আজও বরিশালে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, বহাল ৩ নম্বর সতর্ক সংকেত

আজকাল ডেস্ক :: সাগরে লঘুচাপের ফলে টানা ৬ দিন ধরে সারাদেশেই বৃষ্টি হচ্ছে। আজও এ বৃষ্টি রয়েছে বরিশালসহ দেশের অধিকাংশ অঞ্চলে। লঘুচাপের শুরু থেকে পায়রাসহ দেশের চার সমুদ্র বন্দরে রয়েছে ৩ নম্বর সতর্কতা, সেটিও বহাল থাকছে। ধারাবাহিক ঝড়বৃষ্টির পূর্বাভাসও বহাল রয়েছে। আজ বরিশাল ও পটুয়াখালিসহ দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে ঝড়-বৃষ্টি বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেসব অঞ্চলের নদী বন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) ভোর সাড়ে ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।

রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকেল থেকে ঢাকায় টানা বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজকেও ভোর থেকে বৃষ্টি হচ্ছে। সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে, যা অস্থায়ীভাবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর