নলছিটিতে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে শেখ রাসেল দিবস-২০২৩ নলছিটিতে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে শেখ রাসেল দিবস-২০২৩ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

নলছিটিতে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে শেখ রাসেল দিবস-২০২৩

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ২৪৪ সময় দর্শন

মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি।। নলছিটিতে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে শেখ রাসেল দিবস-২০২৩। দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন শোভাযাত্রা,আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে।

১৮ অক্টোবর বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ এলাকা থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। সকাল সারে ১০টায় পরিষদের মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। এসময় বিটিভিতে ঢাকা থেকে সরাসরি প্রচারিত শেখ রাসেল দিবসের অনুষ্ঠান মালা ডিজিটাল ডিভাইসে প্রদর্শণ করা হয়।

উপজেলা নির্বার্হী অফিসার মোঃ নজরুল ইসলাম’র সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ সিদ্দিকুর রহমান। উপস্থিত ছিলেন নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান, নলছিটি থানার অফিসার ইনচার্জ মু.আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তালুকদার, বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মজিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাক্তার শিউলি পারভীন, মোল্লারহাট ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান সেন্টু,যুব উন্নয়ন অফিসার মোহম্মদ মাহমুদ আলম জোমদ্দার, প্রকল্প বাস্তবায়ন অফিসার বিজনকৃষ্ণ খরাতিসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তারা।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল দিবস পালিত হয়েছে বলে জানাগেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর