নলছিটিতে যুবলীগ’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নলছিটিতে যুবলীগ’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

নলছিটিতে যুবলীগ’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১৭০ সময় দর্শন

মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি।।  নলছিটিতে বর্ণঢ্য আয়োজনে পালিত হয়েছে যুবলীগ’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী।

১১ নভেম্বর বিকেল ৩টায় স্থানীয় সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বর্ণঢ্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।

উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ মামুন তালুকদারের সভাপতিত্বে এ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খান,ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়ক মোঃ রেজাউল করিম জাকির,জেলার যুগ্ম আহ্বায়ক মোঃ কামাল শরীফ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ শাওন ইসলাম বাবু,উপজেলা যুবলীগ নেতা মোঃ মনির চৌধুরী ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবলীগ নেতাকর্মী প্রমুখ।

১৯৭২ সালের ১১ই নভেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মনিরের নেতৃত্বে যুবলীগ’র প্রতিষ্ঠা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর