সিলেটে সাবেক মেয়র আরিফের বাসায় ককটেল বিস্ফোরণ সিলেটে সাবেক মেয়র আরিফের বাসায় ককটেল বিস্ফোরণ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

সিলেটে সাবেক মেয়র আরিফের বাসায় ককটেল বিস্ফোরণ

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১৭১ সময় দর্শন

আজকাল বিডি ডেস্ক:- সিলেট সিটি করপোরেশেনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ৮টার দিকে দুর্বৃত্তরা এই হামলা চালায় বলে জানা গেছে।

এ ব্যাপারে আরিফুল হক চৌধুরী নয়া দিগন্তকে বলেন, আমি বাসায় ছিলাম না, খবর পেয়ে এসে সিসি টিভিতে দেখা গেছে মোটরসাইকেলে করে তিনজন এসে বাসা লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে। একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং অপর একটি ককটেল অবিস্ফোরিত থাকে। এ সময় পুরো বাড়ি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। তবে বাসার নিরাপত্তা কর্মীরা দৌঁড়ে এলে দুবৃর্ত্তরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

সিলেট মেট্রোপলিট পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ বলেন, ককটেল বিস্ফোরণের খবর পেয়েছি। পুলিশ সেখানে গেছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর