পিরোজপুর নেছারাবাদে পানির ড্রামের মধ্য পড়ে আরিফা নামে এক শিশুর মৃত্যু  পিরোজপুর নেছারাবাদে পানির ড্রামের মধ্য পড়ে আরিফা নামে এক শিশুর মৃত্যু  – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

পিরোজপুর নেছারাবাদে পানির ড্রামের মধ্য পড়ে আরিফা নামে এক শিশুর মৃত্যু 

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ২৪৯ সময় দর্শন

হৃদয় আরিফ।। পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কুনিয়ারি গ্রামে খেলার ছলে পানির ড্রামের মধ্য পড়ে আরিফা নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২২ নভেম্বর) বিকেলে ওই গ্রামের ঘরামী বাড়িতে এই ঘটনা ঘটে। আরিফা (৩) ওই গ্রামের দিনমজুর মো. ইব্রাহিম ঘরামীর মেয়ে।

শিশুটির চাচা মোশারফ হোসেন বলেন, আরিফার মা রান্নায় ব্যস্ত থাকার সময় পানির ড্রামের পাশে বসে খেলা করছিল আরিফা। পরে তার মা বিকেলে উঠানে রৌদ্রে শুকাতে দেওয়া কাপড় আনতে যায়। ফিরে এসে দেখে তার মেয়ে পানির ড্রামের ভেতরে মাথা নিচু দেওয়া অবস্থায় পড়ে আছে।

তাৎক্ষণিক শিশুটিকে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর